শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

সিরাজদিখান পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ! 

সিরাজদিখান পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ!

 

বিশেষ প্রতিনিধিঃ

 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুসুমপর-যাত্রাবাড়ী রুটে চলাচলরত সিরাজদিখান পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় এমন অভিযোগ তোলেন  ভুক্তভোগী বাস যাত্রীরা। বাসের ভিতরে ভাড়ার তালিকা টাঙিয়ে জোর পূর্বক যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত  ভাড়া। এতে অনেক যাত্রীরা কন্ট্রাক্টর ও  হেলপারদের সাথে তর্ক বাধিয়ে দিচ্ছে। এমনকি বাস থেকে যাত্রীদের নেমে যেতেও লক্ষ্য করা গেছে। বর্তমানে সিরাজদিখান পরিবহনে কুসুমপুর ও ইছাপুরা থেকে ঢাকা ৬০ টাকা, সিরাজদিখান বাজার থেকে ঢাকা ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। যা আগের তুলনায় ১০-১৫ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। সরকার কর্তৃক গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যপারে নিষেধাজ্ঞা থাকার পরও সরকারী নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে অসাধূ বাস মালিকপক্ষ যাত্রীদের জিম্মি করে আদায় করছে অতিরিক্ত ভাড়া। বাস যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সিরাজদিখান থেকে ঢাকা গামী বাসের যাত্রী আজাদ বিন আজম নাদভী জানান, বাসের ভাড়া আগে ৩০ টাকা ছিলো তারপর ৪০ টাকা হলো। এখন ভাড়া ৫০ টাকা। ৩০ কি.মি রাস্তা যেতে যদি এত টাকা ভাড়া নেয় তবে এটা আমাদের জন্যে খুব অতিরিক্ত হয়ে যায়। বাসে দেখলাম একটি সাদা কাগজে কম্পোজ করে তাতে ভাড়ার চার্ট দেয়া। সেখানে ভাড়া নির্ধারণকারী একটি যাত্রী ফোরামের নাম। যাত্রীদের হয়রানী করে এবং জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কারীদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

সিরাজদিখান পরিবহনের সুপার ভাইজার মুঠোফোনে বলেন, আপনারা সাংবাদিকরা পাইছেন কি? খালি বাসের ভাড়া নিয়া পইরা থাকেন! এবিষয়ে আমি আপনাদের কাছে কিছু বলার দায়বদ্ধতা রাখিনা। যা পারেন করেন।

 

 

 

তারিখ-২১/০৮/২০২০ ইং।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341