মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

এমএমসি’র নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান মঞ্জুর মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ

এমএমসি’র নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান মঞ্জুর মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ
ঢাকা ২১ সেপ্টেম্বর ২০১৯: ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু আজ রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সারাদেশে সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার এই প্রতিষ্ঠানের কর্ণধারের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার রাতে বিএমএসএফ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, চিরকুমার বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিকরা একজন অভিভাবককে হারাল। দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠিত এমএমসি’র মাধ্যমে বৈদেশিক সহায়তায় বিশেষ করে মফস্বলের সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলেছিল। এমন এক ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা গভীর শোক ও তার রুহের মাগফেরাত কামনা করছি।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরার বাসায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাতেই তার লাশ গ্রামের বাড়ি যশোর নিয়ে যাওয়া হবে বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।
তাঁর লেখা গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক অসংখ্য বই বাজারে রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে পাঠ্য হিসেবে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host