সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

আগামী ৩০ মার্চ থানা আওয়ামী লীগের সম্মেলন এবং ৮ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে প্রাণবন্ত করতে দফায় দফায় বিভিন্ন কর্মসূচী পালন করে চলছে দলীয় সংশ্লিষ্টরা।

এরই ধারাবাহিকতায় আজ ২৩ মার্চ বুধবার বিকেলে এক বর্ধিত সভার আয়োজন করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের জিনজিনজিরাস্থ কার্যালয়ে আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম আহবায়ক ম.ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,ঢাকাজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির,সাংগঠনিক সম্পাদক হাজী মো.রাসেল,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.সোহেল রানা,শাহ-সেলিম আহম্মেদ বাবু,উৎপল মজুমদার,আবুল কাশেম,মো.মানিক শেখ প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ মার্চ থানা আওয়ামী লীগের সম্মেলন এবং ৮ এপ্রিল থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সুন্দর-সুশৃঙ্খল ও স্বার্থক করার লক্ষে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ সম্মেলনকে স্মরন কালের স্মরনীয় সম্মেলন হিসেবে উপহার দিতে বদ্ধপরিকর থানা স্বেচ্ছাসেবক লীগৈর নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host