সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কেরাণীগঞ্জে অবহিতকরন সভা


শামীম আহম্মদ ঃ
১৯জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড। সারা দেশের সাথে কেরাণীগঞ্জেও দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষে এক অভিহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপেলক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা.এহসানুল করিম। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো.ফখরুল আলম,সমাজ সেবা কর্মকর্তা মো.ফখরুল আশরাফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ সুলতানা, শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা,যুব উন্নয়ণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, সেনিটেশন কর্মকর্তা শাহিনুর আলম,জিনজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.হাবিবুর রহমান, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী,সাংবাদিক মো.আলমগীর হোসেন প্রমুখ।
জানাযায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে কেরাণীগঞ্জের ৩০৮টি কেন্দ্র থেকে প্রায় দেড় লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host