সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ইমরান হোসেন ইমু:
কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় কেরানীগঞ্জ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এ সেমিনারের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেমিনারে কেরানীগঞ্জ ডায়াবেটিক হাসাপাতালের ডায়াবেটোলজিষ্ট ডাঃ মোঃ শাহিনুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ডায়াবেটিক এসোসিয়েশন এশিয়া মহাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যুগ্ম মহাসচিব ও বিআইএইচএস এন্ড ইউএসসি কম্পোনেন্টের প্রেসিডেন্ট অধ্যাপক রশিদ-ই-মাহবুব ও বিআইএইচএস এন্ড ইউএসসি কম্পোনেন্টের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আব্দুল হালিম। আরো বক্তব্য রাখেন ডাঃ রওশন সালেহা, ডাঃ আফরোজা বেগম, ডাঃ অসিত মজুমদার, ডাঃ ফাইজা ফাহমিদ ও ডাঃ নাহিদ সুলতানা প্রমুখ।
সেমিনারে বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জোরারপ করে বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারন করলেও এ ভাইরাসে মৃত্যুহার খুবই কম। সাধারন চিকিৎসায় সেড়ে উঠতে পারে করোনা আক্রান্ত রোগী। তবে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে এ ভাইরাসের প্রকোপ কমানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host