রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ঢাকা: কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনশিশু দগ্ধ হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মোঃইমু:
দগ্ধ শিশুরা হলো- সুমি (১৩), তার ছোট ভাই ফিরোজ (১১) ও সোহানা আক্তার (৮)।

দগ্ধ সুমির চাচা আ. রশিদ জানান, কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকার বাসিন্দা তিনি। সোমবার (৪ মার্চ) তাদের বাসায় বেড়াতে আসে তার ভাতিজি সুমি ও তার ছোট ভাই ফিরোজ। সকালে বাসার তিনতলার ছাদে কাপড় শুকাতে দিতে যায় সোহানা নামে এক শিশু। এ সময় তার সঙ্গে ছাদে উঠেন সুমি ও ফিরোজ। পরে ছাদের পাশে বিদ্যুতের তারে অসবাধানতাবশত ফিরোজ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয় সোহানা ও সুমিসহ তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে জানান, ফিরোজের হাত-পা ও বুক এবং পেটসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। বাকী দুই শিশুর হাত ও পাসহ শরীরের বেশকিছু স্থান ঝলসে গেছে। তারা সবাই হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host