রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

বাংলা গান সমৃদ্ধ হোক বর্তমান সময়ের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।

বাংলা গান সমৃদ্ধ হোক বর্তমান সময়ের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।

নিজস্ব প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।

বর্তমান সময়ের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।
সংগীত অংগনে আধুনিক গানের পাশাপাশি বেশ কিছু ফোকগানও গেয়েছেন। বিভিন্ন টেলিভিশন, বেতার এবং স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যেই বেড়ে ওঠায় তার সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়েছে ।বেশি বেশি মৌলিক গান নিয়ে কাজ করাকে বেশি পছন্দ করেন এই শিল্পী। সম্প্রতি রামানন্দ সরকারের কথা ও মোঃ সাদেক আলীর সুরে জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামানের সাথে চমৎকার রোমান্টিক ধাঁচের একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন। এই গানটি সংক্রান্তে সাব্বির জামান বলেন, গানের কথা গুলো অনেক সুন্দর এবং সুরও সঙ্গীত অনেক চমৎকার হয়েছে। গানটি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে সম্মানিত পরিচালক এর তত্ত্বাবধানে রেকর্ড হয়েছে । রাকা পপির গাওয়া “ও কালাচাঁন ” গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা পেয়েছে।

তাছাড়া হে মহান নেতা, গোধূলী বিকেল, ঐ চাঁদ মেঘে মিলেছেসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। এ প্রসঙ্গে তিনি বলেন ” সবসময়ই চেষ্টা করি ভালো কথা ও সুরের নতুন নতুন গান করতে । ভালো গান উপহার দিয়ে দর্শকের ভালোবাসা পেলেই একজন শিল্পীর সার্থকতা।”

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host