রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ (৩০) লালবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

রাজধানীর লালবাগে অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ (৩০) লালবাগে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০১/০১/২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায়* অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২) থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য বের হলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্য সোহাগ @ ভাতু সোহাগ (৩০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ *রাজধানীর লালবাগ থানাধীন ২৪নং ওয়ার্ডের অন্তর্গত জেএন সাহা রোডস্থ এলাকায়* ভিকটিম মাহবুবকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। আসামীদের আক্রমনে ভিকটিম মাহবুব হাতের বাহু, মাথার পিছনে ও পায়ের গোড়ালিতে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃতুবরণ করে। পরবর্তীতে ভিকটিম মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহবুবের মা মোছা: আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় এজহারনামীয় আসামী ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০১, তারিখ- ০২/০১/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

২। এরই ধারাবাহিকতায় *গত ১৪/০৬/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.১০ ঘটিকায়* র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজ এলাকায়* অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার *তদন্তে প্রাপ্ত আসামী সোহাগ @ ভাতু সোহাগ (৩০),* পিতা- গিয়াস উদ্দিন, সাং- কেল্লার মোড়, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host