রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

১৪ হাজার পিস ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

চট্টগ্রামে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। নাজরীন খান মুক্তা নামে ওই তরুণী নিজেকে একজন ক্রিকেটার হিসেবে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন।

রোববার সকালে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজরীন খান মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি গ্রামের আবুল খায়ের কাজলের মেয়ে। থাকেন ঢাকার সেগুনবাগিচায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী সমকালকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় মুক্তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালানো হলে তার ভেতরে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কক্সবাজার থেকে নাহিদ নামে এক লোকের কাছ থেকে প্রায়ই ইয়াবা নিয়ে ঢাকায় রিপন নামে আরেকজনকে সরবরাহ করেন মুক্তা। তিনি নিজেও ইয়াবা সেবন করেন।’

পুলিশ জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন মুক্তা। মাদকাসক্ত হওয়ার পর পড়াশোনায় অনিয়মিত হয়ে পড়ায় ছাত্রত্ব বাতিল হয়ে যায় তার। বাংলাদেশ আনসার ভিডিপির নারী ক্রিকেট দলের হয়ে ঢাকায় প্রিমিয়ার লিগ ও মহিলা ক্রিকেট লিগে মুক্তা নিয়মিত খেলেন বলে পুলিশকে জানিয়েছেন। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মুক্তার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, ‘বাংলাদেশ আনসার ভিডিপির নারী ক্রিকেট দলের হয়ে তিনি ঢাকায় প্রথম প্রিমিয়ার লিগ খেলেছেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host