শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

রাজধানীর মাতুয়াইল থেকে আনুমানিক ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের ২৪৩৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল রাতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে নামার চেষ্টা করলে মোঃ মাসুদ রানা (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেট গিলে বহন করার কথা স্বীকার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৯টি পোটলায় রক্ষিত মোট ২৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host