রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

২৫ মার্চ রাতে ১ মিনিট ‘অন্ধকারে’ থাকবে সারাদেশ

একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ (রোববার) রাত ৯টায় সারাদেশে এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

রোববার (১১ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারই প্রথম ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে। ২৫ মার্চ রাত ৯টা থেকে এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে। কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ বন্ধ হবে না, ব্যক্তিপর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি প্রতীকী উদযাপন হতে যাচ্ছে।

তিনি জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host