শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

রাজশাহীর বাঘায় গাছপাকা আম ২০ টাকা কেজি

Homeদেশবাংলার সংবাদ

জুন ১০, ২০১৯    

রাজশাহী প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় গাছপাকা লকনা আম ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামে থেকে কিনে নিয়ে যাচ্ছে ছোট ছোট ফড়িয়া ব্যবসায়ীরা। রোববার চকবাউসা গ্রামের নজরুল ইসলাম নামের এক ফড়িয়া ব্যবসায়ী আড়ানী গোচর গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ২০ টাকা কেজিতে আম কিনতে দেখা গেছে।

সূত্রে জানা গেছে, বাগান মালিকরা পাকা আম গাছ থেকে নামিয়ে বাড়িতে রাখে। এই আম প্রতিদিন সকালে ফড়িয়া ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরে ২০ টাকা কেজিতে ক্রয় করছে। এই আম আবার তারা উপজেলার বিভিন্ন আড়তে ২২ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি করছে।

উপজেলার গোচর গ্রামের আম বাগান মালিক মাজদার রহমান সরদার বলেন, আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম আছে। বাগানের আম বিক্রি করা হয়নি। ফলে প্রতিদিন সকালে পাকা আম গাছ থেকে নামিয়ে বিক্রি করছি। এভাবে দুই সপ্তাহ যাবৎ আম বিক্রি করছি। প্রতি কেজি লকনা আম ১৮-২০ টাকায় বিক্রি করেছি।

উপজেলার আড়ানী পৌর বাজারের মঞ্জুর রহমান নামের এক ব্যবসায়ী বলেন, গাছপাকা আম কিনে ঢাকায় চালান করি। এই আম ১৮ টাকা থেকে ২০ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে থেকে ক্রয় করছি।

গাছপাকা আম বিক্রেতা রাশু মণ্ডল বলেন, আমি বাগান পাহারাদার। পড়ে যাওয়া পাকা আম ফরিয়াদের কাছে বিক্রি করি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান বলেন, গাছে আম পাকলে বোটা নরম হয়ে পড়ে যায়। এই আম বাজারে বিক্রি হতে দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341