শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

রাজধানীর মুগদা ও দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ৫৫৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫জনকে আটক করেছের‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আজ শুক্রবার (২২ফেব্রুয়ারি) র‍্যাব-১০, ধলপুর, যাত্রাবাড়ী এর একটি আভিযানিক দল উপ অধিনায়ক মেজর আশরাফুল হক পিএসসি, জি এর নেতৃত্বে ঢাকার মুগদা থানধীন পূর্ব মানিকনগর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৪টি মোবাইল ও নগদ ১৮৫০০/- টাকা জব্দ করা হয়। এছাড়াও একই দিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় ২১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়। সেই সাথে তাদের ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন, মোঃ দাদন (৪৫), রিপন কুমার সাহা, লিপি (৩৪), মোঃ শান্ত (২১) এবং মোঃ রিয়াজ মিয়া (২৫)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host