

আজ শুক্রবার (২২ফেব্রুয়ারি) র্যাব-১০, ধলপুর, যাত্রাবাড়ী এর একটি আভিযানিক দল উপ অধিনায়ক মেজর আশরাফুল হক পিএসসি, জি এর নেতৃত্বে ঢাকার মুগদা থানধীন পূর্ব মানিকনগর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৪টি মোবাইল ও নগদ ১৮৫০০/- টাকা জব্দ করা হয়। এছাড়াও একই দিনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় ২১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়। সেই সাথে তাদের ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।
আটকরা হলেন, মোঃ দাদন (৪৫), রিপন কুমার সাহা, লিপি (৩৪), মোঃ শান্ত (২১) এবং মোঃ রিয়াজ মিয়া (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com