রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদের সংবাদ সন্মেলন

মঠবাড়ী প্রতিনিধি: পিরোজপূর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে ১১ দফা দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শিক্ষক কর্মচারি সংগ্রাম পরিষদ সংবাদ সন্মেলন করেছে।

শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সংগ্রাম পরিযদ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কার্যালয় এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ২২ জানুয়ারী থেকে লাগাতার ক্লাশ বর্জনসহ অবস্থান ধর্মঘটের কর্মসূচী ঘোষণা দেন।

শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার সমন্বয়কারী অধ্যক্ষ আলমগীর হোসেন খান লিখিত বক্তব্যে বলেন, সরকারী ও বে-সরকারী বৈষম্য দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার, কলেজ শিক্ষক নেতা ইকতিয়ার হোসেন পান্না, শিক্ষক নেতা এম.এ কুদ্দুস, নাসির উদ্দিন, আব্দুল জলিল শরীফ প্রমুখ।

বিকাশ চন্দ্র বিশ্বাস

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host