শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল। বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে স্বীকৃতি, বিপিএম পদক পাচ্ছেন মুন্সিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ।

বরিশালের মুলাদী হতে অপহৃত ১৩ বছরের কিশোরীকে ঢাকার কেরাণীগঞ্জ হতে উদ্ধার করেছে র‌্যাব, অপহরণকারী গ্রেফতার।

 

 

বরিশালের মুলাদী হতে অপহৃত ১৩ বছরের কিশোরীকে ঢাকার কেরাণীগঞ্জ হতে উদ্ধার করেছে র‌্যাব, অপহরণকারী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরন হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫/০৪/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ০১.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বরিশাল জেলার মুলাদী থানা থেকে অপহরন হওয়া ভিকটিম (১৩)কে উদ্ধার করে এবং অপহরনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আল আমিন (২৬) বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল, মুলাদী থানায় গত ২১/০৪/২০২১খ্রিঃ তারিখ অপহরন মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host