রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ব্যাংকে টাকা রাখলে কি লোকসান?

নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কোনো গ্রাহকের ব্যাংকে বছরে এক লাখ টাকা বা তার নিচে থাকলে আবগারি শুল্ক দিতে হবে না। তবে এক লাখ টাকার বেশি অর্থাৎ এক লাখ এক টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত থাকলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। বর্তমানে এই আবগারি শুল্ক ৫০০ টাকা দিতে হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে এই আবগারি শুল্ক বাড়ানোর কারণে ব্যাংকের সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ধারণা করছেন ব্যাংক হিসাবে বছরে এক লাখ টাকার ওপরে রাখলে বছর শেষে মুনাফা তো দূরের কথা আসল টাকাও ফেরত পাবেন না।

এ ধারণাটি আসলেই কি সঠিক? একটা উদাহরণ দিয়ে বিষয়টি মিলিয়ে নেয়া যাক। একজন গ্রাহক তার ব্যাংক হিসাবে এক বছর ধরে ১০ লাখ টাকা জমা করে রাখলেন। এখন আমানতের সুদ হার ৫ শতাংশ (বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংকগুলোর আমানতের গড় সুদ হার ৫ দশমিক ১ শতাংশ) ধরা হলেও বছর শেষে তিনি জমা করা টাকার ওপর মুনাফা পাবেন ৫০ হাজার টাকা। টিআইএন নম্বর না থাকলে এ মুনাফার ওপর থেকে কর কাটা হবে ১৫ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা (টিআইএন নম্বর থাকলে কাটা হবে ১০ শতাংশ বা ৫ হাজার টাকা)। সেই সঙ্গে ব্যাংকের সার্ভিস চার্জ হিসাবে কাটা হবে আরও ৫০০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host