সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকবে ৫ দিন – সংবাদ সবসময়২৪.কম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীরা চলাচল করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম সোমবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১ আগস্ট (মঙ্গলবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ আগস্ট (রোববার) থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম চলবে।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঈদের ছুটির মধ্যেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীরা চলাচল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host