শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেয়া হবে ত্রাণ সামগ্রী

অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দেয়া হবে ত্রাণ সামগ্রী

মোঃ আবুল হাসেম লামা (বান্দরবান) প্রতিনিধি, করোনা পরিস্থিতিতে দেশ অচলের পথে। এতে করে কষ্টে পড়েছে নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষ গুলো। তাদের কথা চিন্তা করে সরকার জরুরী ত্রাণ সহায়তা দিচ্ছে।

তারই অংশ হিসাবে বান্দরবান জেলা প্রশাসন লামা উপজেলা প্রশাসনকে ১০ মেট্রিক টন চাল ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। আজ শনিবার উপজেলা প্রশাসন লামার ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি।

সেই সাথে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এর প্রচেষ্টায় ডাল, তেল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় আরো কিছু ত্রাণ সামগ্রী এর সাথে যুক্ত হয়েছে। কিছুক্ষণ পরে জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বশীল ব্যক্তিরা হতদরিদ্রের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেবেন। ধন্যবাদ সরকার ও সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host