শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ড। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন সেনাবাহিনীর নারী সদস্যের ছবি এডিট করে প্রতারণা, পিবিআইয়ের হাতে যুবক গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে গাড়িচালককে আটকের অভিযোগ, দুই ব্যক্তি আটক। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। আগুন-সন্ত্রাসের প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

ইসলামী ব্যাংক জিনজিরা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


শামীম আহম্মেদ
ইসলামী ব্যাংক জিনজিরা শাখার উদ্যোগে সিয়াম,তাকওয়া ও সাদাকা শীর্ষক আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ইসলামী ব্যাংক জিনজিরা শাখার কদমতলীস্থ কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা দক্ষিণ জোনের ইভিপি ও জোন প্রধান মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো.মাহবুব আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শুভাঢ্যা শাহী মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জিনজিরা শাখার ম্যানেজার আব্দুজ জাহের, জিনজিরা পীএম পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুবকর ছিদ্দিক, মাহফুজুর রহমান,জামাল উদ্দিন, হাজী মো.সামসুলহক প্রমুখ । #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host