শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

বুড়িগঙ্গা থেকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।

৮ ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা থেকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার।

প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আট ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) ও (৫০) দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় নিহত একজনের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি এবং অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও টাউজার। সুরতহালের সময় দুজনের কারো গায়েই আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।

রবিবার (১৬ মার্চ ) সকাল সাড়ে দশটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ৮ নং ওয়ার্ড রসুলপুর নজরুল কোম্পানির বাড়ির বরাবর বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌ পুলিশ ৩৫ বছর বয়সী যুবকের ও ইফতারের আগ মুহূর্তে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের বাম পাশে সেনাবাহিনীর জেটির কাছ থেকে ভাসমান অবস্থায় হাসনাবাদ নৌ পুলিশ ৫০ বছর বয়সী ব্যক্তির লাশটি উদ্ধার করে।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই বশির আহমেদ জানান, লাশটির শরীরের অংশ নদীর পানিতে ভাসমান অবস্থায় এবং মাথায় অংশ নদী তীরের বাঁধের উপর ছিল। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। অপরদিকে হাসনাবাদ হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, নদীতে লাশটি ভাসতে দেখে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341