রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

পদ্মা সেতুতে প্রথম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

পদ্মা সেতুতে প্রথম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তারা হলেন আলমগীর (২৫) ও ফজলু (২৪)। তাদের দুজনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ। এদের মধ্যে মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকা আর বিদেশফেরত ফজলু হরিশকুল এলাকার বাসিন্দা।

রবিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পদ্মা সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাদের সাথে থাকা অন্যান্য বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন। কিছুক্ষণ পর তাদের মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে তাদের একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host