শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

নিম্ন আদালতের গ্রন্থাগারের বই সংরক্ষণের নির্দেশ

দেশের অধস্তন (নিম্ন) আদালতের গ্রন্থাগারের প্রয়োজনীয় সংখ্যক আইনের মূল বই ও রেফারেন্স বই সংরক্ষণে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের জারিকৃত এক স্মারকে এই তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এই স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অধস্তন আদালতসমূহ সরেজমিন পরিদর্শন করছেন। অধস্তন আদালতসমূহ পরিদর্শনকালে প্রতিভাত হয় যে, অধস্তন আদালতের গ্রন্থাগারসমূহে পর্যাপ্ত সংখ্যক আইনের মূল বই ও রেফারেন্স বই সংরক্ষণ করা হয় না। বরং অধস্তন আদালতের গ্রন্থাগারসমূহে অতি নিম্নমানের বই সংরক্ষণ করা হয়।

ফলে অধস্তন আদালতে কর্মরত বিচারকগণ গ্রন্থাগার ব্যবহারে প্রত্যাশিত ফল লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃতপক্ষে অধস্তন আদালতে কর্মরত বিচারকগণের আইনের জ্ঞান সমৃদ্ধ করার ক্ষেত্রে গ্রন্থাগারে পর্যাপ্ত সংখ্যক আইনের মূল বই ও রেফারেন্স বই সংরক্ষণ করার কোনো বিকল্প নেই।

সেই কারণে অধস্তন আদালতসমূহের গ্রন্থাগারসমূহে প্রয়োজনীয় সংখ্যক আইনের মূল বই ও রেফারেন্স বই সংরক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করা একান্ত আবশ্যক।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341