শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্ন জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী ও মাদকের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে অভিযান পরিচালনা করে আসছে।সেইসাথে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলে র্যাব প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১০ মাদকের মুলোৎপাটনের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে আজ বুদবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, এর নের্তৃত্বে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর ভুঁইঘড় এলাকার (কুয়েত প্রবাসী) হারুন অর রশিদ মনির এর বাড়ীতে একটি মাদক বিরোধি অভিযান পরিচালনা করে ২ হজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৩,৪০০/-টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জনেরই নাম ঠিকানা জানা গেছে,
আটককৃতরা হলেন,চাঁদপুর জেলার,ফরিদ্গঞ্জ থানাধীন,চরহুগলী গ্রামের মোঃ আক্তারুজ্জমান ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩২) এবং অপর আসামী নারায়নগঞ্জ জেলার,ফতুল্লা থানাধীন, উত্তর ভুঁইঘড় এলাকার হারুন অর রশিদ হাজারীর ছেলে সাকিব হাসান হাজারী(১৯)।
র্যাব-১০, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আশরাফুল হক আলোর বার্তাকে জানান, ধৃত আসামীরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানাযায় তারা মাদক ব্যবসায়ী এবং তারা প্রতিনিয়ত কক্সবাজার হতে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ফতুল্লা, সিদ্ধীরগঞ্জ,নারায়নগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন ¯স্থানে সরবরাহ করে থাকে। আসামীরা এ ব্যবসায় নিরীহ মহিলা সহ স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে থাকে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।