শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের।

নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের।

স্টাফ রিপোর্টার:
নয়াবাজার এলাকায় সুমি বেগম নামে এক নারী তার স্বামী সরোয়ার হোসেন ও স্বামীর চাচাতো ভাই মো. নুরুজ্জামান-এর বিরুদ্ধে প্রতারণা, মানসিক নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনেছেন। অভিযোগকারীর দাবি, দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনে নানা ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন তিনি।সুমি বেগম জানান, বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে স্বামীর চাচাতো ভাই নুরুজ্জামান প্রায়ই তাদের বাসায় আসতেন। একসময় তিনি সুমি বেগমকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি প্রত্যাখ্যান করলে নুরুজ্জামান নানাভাবে সংসারে অশান্তি সৃষ্টি করেন এবং সরোয়ারকে স্ত্রী সম্পর্কে অপপ্রচার করতে প্ররোচিত করেন বলে দাবি সুমির।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে সন্তানের মাসিক ভরণপোষণের জন্য ঠিক করা ২৫০০ টাকা সরোয়ার হোসেন ও নুরুজ্জামান কেউই প্রদান করেননি। এছাড়া অভিযোগ অনুযায়ী, নুরুজ্জামান তার কারখানায় ডেকে সুমি বেগমের কাছে ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং এর মাধ্যমে তালাক কার্যকর করা হয় বলে দাবি করেন সুমি বেগম।

সুমি বেগমের অভিযোগ—তার সম্মতি ছাড়াই, আইনগত পদ্ধতি অনুসরণ না করে এবং ক্ষমতার জোরে তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে। এতে তার ও সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনার প্রতিকার ও বিচারের দাবিতে তিনি মানবাধিকার সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে সরোয়ার হোসেন ও নুরুজ্জামান পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টির পরবর্তী আপডেট পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341