শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও ৭জন আহত


শামীম আহম্মেদ ,ঢাকার কেরানীগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও ৭জন আহত

হয়েছে।। নিহত ব্যক্তির নাম সামেনুর মাদবর(৬০)। আহতরা হচ্ছে নুর হোসেন মাদবর, মাজেনুর মাদবর, রবিন হাসান, গানজির হোসেন, মিজান, ওসমান গনি ও পিংকি। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত সামেনুর মাদবরের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মজিদ বেয়ারা তেলেরবাগ গুপ্তপাড়া নবনিমর্তি জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে নিহত সামেনুর মাদবর গ্রæপ ও আলতাপ গ্রæপের মধ্যে দ্বন্দ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পরে এই দ্বন্দের জেড়ধরে আলতাপ গ্রæপের সাথে নিহত সামেনুর মাদবরগ্রুপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে । এসময় আলতাপ হোসেনের নেতৃত্বে আল-আমিন, আমির হোসেন, সোহেল, ডালিম, সাজ্জাদ, রিফাত, মোয়াজ্জেম ও সালাহ উদ্দিন নিহত সামেনুর মাদবরগ্রুপের উপর হামলা চালায় । এতে সামেনুর মাদবরসহ ৭জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সামেনুর মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্ম শাহজামান বলেন,ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিহত সামেনুর মাদবরের স্বজনেরা থানায় অভিযোগ দায়ের করলে আমি মামলা নিব। ময়না তদন্ত শেষে নিহত সামেনুর মাদবরকে শনিবার মাগরিবের নামাজের পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host