রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

ডাকাতদের হামলায় প্রবাসীর ১০ লাখ টাকার মালামাল লুট

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পিরোজপুরের পিয়ার নগর এলাকায় হাইওয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে, প্রবাসীর গাড়ী থামিয়ে দুর্বৃওরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতিরা ।

সৌদি থেকে আসা তারা মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে সৌদি আরব থেকে দেশে আসার পর গাড়ীতে করে নিজগ্রাম পিরোজপুর ইউনিয়ন মঙ্গলেগাঁও ফিরছিলেন ।ঐসময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের পিয়ারনগর এলাকার রাস্তায় আসলে ৮-১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি গতিরোধ করে।এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ন, ৭টি মোবাইল ফোন, ১৩ হাজার সৌদি রিয়েল, পাসপোর্ট, ২ লাখ ৬০ হাজার টাকার অন্যান্য মালামাল সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে সৌদি প্রবাসী তারা মিয়া, ছেলে হামীম (৬), বড় ভাই সবুজ মিয়া ও গাড়ী চালক সোলায়মান আহত হয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাক জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host