রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ।

চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।

। চাঁদপুর পৌরসভার অন্যান্য ওয়ার্ডের ধারাবাহিকতায় ১১ নং ওয়ার্ডেও প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর শাখার সভাপতি আক্তার হোসেন মাঝি উপস্থিত থেকে এই কার্ড বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, সরকার ঘোষিত সুবিধা যাতে প্রকৃত জেলেদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, জেলে কার্ডের মাধ্যমে উপকারভোগীরা সরকারি সহায়তা ও প্রণোদনা সহজে গ্রহণ করতে পারবেন।

নদীবেষ্টিত অঞ্চল হিসেবে চাঁদপুরে বহু পরিবার জীবিকার জন্য মাছ ধরার ওপর নির্ভরশীল। সংশ্লিষ্টরা জানান, জেলে কার্ড বিতরণের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host