শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত।

চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত।,

কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,

কেরানীগঞ্জস্থ ফরিদপুরের ৪নং চর নাসিরপুর ইউনিয়নবাসির আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মিরাজ বেপারীর সমর্থন আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ই মার্চ) শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে কেরানীগঞ্জে বসবাসকারী চরনাছিরপুর ইউনিয়নের কয়েক শতাধিক বাসিন্দা সমাবেশে অংশগ্রহণ করেন।

চুন্নু মোল্লার সভাপতিত্বে ও মুক্তারুজামান মুন্সির সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি এমদাদুল হক দাদন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর নাসিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মাদবর, যুগ্মসাধারণ সম্পাদক বিদ্যুৎ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার বেপারী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হাওলাদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজ বেপারী কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে চর নাসিরপুর ইউনিয়নের সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থী মিরাজ বেপারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে চর নাছিরপুর ইউনিয়নে আপনারা অনেক চেয়ারম্যান দেখেছেন, আর বর্তমানে দেশের ক্রান্তিলগ্নে এই করোনাকালীন সময়ে তাদের কার্যক্রম ও দেখেছেন।আর আমি আপনাদের জন্য করোনা কালে কি কি করেছি তা সম্পর্কে আপনারা অবগত। এছাড়াও দলের দুঃসময়ে কে মাঠে ছিল, কে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে মাঠে থেকে নেতৃত্ব দেয়, এসব বিবেচনা করে আপনারা প্রার্থী নির্বাচন করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341