শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

গেইলদের দলের নাম আর ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না

ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? উত্তর- ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল? জবাব- ওয়েস্ট ইন্ডিজ। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি কোন দল? নাম তার ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি ফেরিওয়ালা গেইল আর টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০* রানের ইনিংস খেলা ব্রায়েন লারার দলের নাম কি? ওয়েস্ট ইন্ডিজ। এভাবে ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রেই জড়িয়ে আছে ‘ওয়েস্ট ইন্ডিজের’ নাম।

গেইল-ব্রাভোদের দলের নাম আর ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকল না। নিজেদের ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন নাম দেয়া হলো ‘উইন্ডিজ’। তাই ওয়েস্ট ইন্ডিজ এখন থেকে অফিসিয়ালি হয়ে গেল `উইন্ডিজ`।

এছাড়া বোর্ডের নামেও আনা হলো পরিবর্তন। ‘দ্য ক্রিকেট বোর্ড ফর ওয়েস্ট ইন্ডিজ’ নাম বদল করে নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। ক্যারিবিয়ান বোর্ডের নতুন প্রধান নির্বাহী জনি গ্রেভ ঘোষণা দিয়েছেন এমনটাই।

এক বিবৃতিতে জনি গ্রেভ বলেন, ‘আমরা বহুদিন ধরেই অনেকগুলো পার্টনারদের সঙ্গে একত্রে কাজ করে আসছি। অনেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত আছি। সবারই লক্ষ্য- আঞ্চলিক পর্যায়ে ত্রিকেটের মান আরও উন্নত করা। আগামী বছরগুলোতে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। আমাদের নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মেয়াদ ২০১৮-২০২৩। দলের নাম রাখা হয়েছে উইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপগুলোর প্রতিনিধিত্ব করবে দলটি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341