রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

খাগড়াছড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৭তম তিরোধান স্মরণোৎসব দিবস উদযাপিত হয়েছে।

শনিবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

দিবসের তাৎপর্য তুলে ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এই দিনটি প্রতিদিন আসে না। তাই দিবসটির মর্মকথা হৃদয়ে ধারণ করতে হবে। বাবা লোকনাথ ব্রক্ষ্মচারীকে জানতে হবে। তবেই জীবন সার্থক হবে।

লোকনাথ সেবাশ্রমের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশের সভাপতিত্বে সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতীশ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

এর পরপরই মাটিরাঙা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অনুষ্ঠানে মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে খাগড়াছড়ি জেলা সদরে সনাতনী সম্প্রদায়ের মহাশ্মশান ‘শেষ ঠিকানা’র উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host