শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৪ জন ছিনতাই কারি আটক

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দ: কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি মো: ইয়াসিনের বড়ো পুত্র এবং আগানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী মো: শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র আটক করা হয়। শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে তাদের আটক করা।

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন:১। মোঃ নুরু মোহাম্মদ (২৪), পিতা- নুরুজ্জামান, ২। মোঃ শাওন (২০)পিতা-মোঃ শামসুল হক, ৩। মোঃ রিপন (২৬) পিতা- আঃ সামাদ।

ডিএডি বদিউল আলম আরো বলেন, গ্রেপ্তারকৃত সকলেই ছিনতাইকারী দলের সদস্য। এরা আগানগর ও আশে পাশের এলাকায় ধারাল অস্ত্র দিয়ে পথচারী জনসাধারনদের ছিনতাই করে থাকে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই এর কাজে ব্যবহৃত ১ টি তরবাড়ী, ২ টি চায়নিজ কুড়াল, ২টি চাকু, ১ টি টেড়া এবং ০৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host