রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ব্যাবসায়ীকে অপহরনের পর হত্যা


শামীম আহম্মেদ ঃ
কেরানীগঞ্জে এক কসমেটিকস ব্যাবসায়ীকে অপহরনের পর স্বাসরোধে হত্যা করা হয়েছে। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ সোমবার গভীর রাতে কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি কলাবাগানের ভিতর থেকে নিহতের লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত ব্যাবসায়ীর নাম মোঃ আক্তার হোসেন (৬০)। তার বাবার নাম মৃত আজিজ ঢালী। সে দক্ষিন কেরানীগঞ্জের ইকুরিয়া মধ্য পাড়া এলাকায় বাসিন্দা। রাজধানীর জুরাইনে সেতু মার্কেটে তার একটি কসমেটিকেসর দোকান রয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান জানান,নিহত কসমেটিকস ব্যাবসায়ী আক্তার হোসেনের দোকানের কর্মচারী রাবিক হোসেন পূর্ব পরিকল্পিত ভাবে মোটা অংকের টাকার জন্য আক্তার হোসেনকে অপহরনের পরিকল্পনা করে। এই সুত্রধরেই রাকিব হোসেন গত শনিবার রাতে তার মালিক আক্তার হোসেনকে বলে মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে। আপনি আমাদের বাড়িতে আসেন। এই মিথ্যা কথা বলে দোকান কর্মচারী রাকিব নিহত আক্তার হোসেনকে তার দোকান থেকে একটি সিএনজি অটোরিকসাযোগে দক্ষিন কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় একটি কলা বাগানের ভিতর নিয়ে যায়। এসময় রাকিব ও তার সহযোগীরা আক্তার হোসেনের পকেটে থাকা প্রায় ১৬হাজার টাকা নেয়ার জন্য দস্তাধস্তি করে। একপর্যায়ে রাকিব ও তার সহযোগীরা আক্তার হোসেনের হাত-পা বেঁধে ফেলে । পরে তাকে স্বাসরোধ করে হত্যা করে লাশটি ফেলে পালিয়ে যায়। নিহত ব্যাবসায়ী আক্তার হোসেন শনিবার রাতে দোকান বন্ধ করে দোকান কর্মচারী রাকিব হোসেনের বাড়ি যাওয়ার কথা তার ছেলে রাজিবকে মোবাইল ফোনে জানিয়েছিলেন। আক্তার হোসেন বাড়িতে পৌছতে দেড়ি হওয়ায় এবং তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রবিবার থানায় একটি অভিযোগ দেয় ছেলে রাজিব । এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাকিব হোসেনকে ইস্টার্ন বাজার এলাকা থেকে আটক করা হয়। রাকিবের স্বীকারোক্তি মোতাবেক সোমবার গভীর রাতে মির্জাপুর এলাকায় একটি কলাবাগানের ভিতর থেকে আক্তার হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের ছেলে রাজিব হোসেন জানান, তার বাবা তাকে মোবাইল ফোনে বলেছিলেন,রাকিবের মায়ের সাথে তার ঝগড়া হয়েছে। এই ঝগড়া মিটানোর জন্য আমি দোকান বন্ধ করে রাকিবের সাথে তাদের বাড়িতে যাচ্ছি। সমস্যা সমাধান করে বাসায় ফিরব।তার পর থেকে বাবা নিখোঁজ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host