বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। 
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব ১০ এর সিপিসি ২ টিম।
বুধবার (৯ই ডিসেম্বর) মধ্যরাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার হাজী নগর আবাসিক এলাকার একটি মার্কেটে র্্যাব ১০ ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মোঃ মুন্না (২৫) নামে এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা, একটি মোবাইল ও মাদক বিক্রির ৪৮০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত মুন্না হাজিনগর পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক সুবহান মোল্লার ছেলে।এলাকাবাসী জানান মুন্না দীর্ঘদিন যাবৎ পিতার প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা করে আসছে।
অভিযান প্রসঙ্গে র্্যাব ১০এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।