মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ শিশুর নারায়নগঞ্জ থেকে মরদেহ উদ্ধার

 

কেরানীগঞ্জ প্রতিনিধি, ইমরান হোসেন ইমু:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর গরুর হাট এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া রাতুল(৯) এর লাশ তিন দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে বক্তবলি নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। আজ ১৬ জুলাই বেলা ১২ টার দিকে ধলেশ্বরী নদীর মোহনা বক্তবলী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রাতুল কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের চর রোহিতপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে গত ১৪ জুলাই (মঙ্গলবার) দুপুরে তার নানা বাড়ী একই উপজেলার হযরতপুরের বয়াতিকান্দী গ্রামে বেড়াতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়। রোহিতপুর ইউনিয়ন পরিষদের সদস্যা মোঃ জাবেদ জানান, নিহত রাতুলের বাবা সোহেল মিয়া ছেলের লাশটি সনাক্ত করেছে। সকল আনুষ্ঠানিকতা শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তরের পক্রিয়া চলছে।

অন্যদিকে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি গতকাল বুধবার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা খেয়া ঘাট থেকে নিখোঁজ ধর্মশুর গ্রামের মোঃ শরীফের ছেলে মোঃ সাহিদ। কয়েকটি ট্রলার যোগে চলছে তার উদ্ধার তৎপরতা ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host