রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার মাদকবিরোধী অভিযান : গাঁজাসহ একজন গ্রেপ্তার।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার মাদকবিরোধী অভিযান : গাঁজাসহ একজন গ্রেপ্তার।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর দিকে কিঃমিঃ নং-২৮২/৯-২৮৩/০ এর মধ্যবর্তী বটতলার একটি পরিত্যক্ত টিনসেট গুদামঘর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৬৫) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি সাদা, লাল ও নীল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা কালো পলিথিন মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করে আসছে।

ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host