সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

উত্তরা হতে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১০।

রাজধানীর উত্তরা হতে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১০।

চীনা নাগরিক দাকা রাজধানী ঢাকার উত্তরার ১১ নং সেক্টরে* বসবাস করেন।

গত ০৪ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৭.২০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরের ১৪নং রোড এলাকায়* চীনা নাগরিক দাকার ব্যবহৃত *আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল, নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার ) টাকা যাবতীয় ব্যাংক কার্ডসহ এবং ওয়ালেটসহ* মূল্যবান সামগ্রী হারিয়ে য়ায়।

উক্ত ঘটনায় ভিকটিম চীনা নাগরিক দাকা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নং-৩৯১, তারিখ- ০৪/০৩/২০২৫। পরবর্তীতে চীনা নাগরিক দাকার হারিয়ে যাওয়া আইফোন মোবাইল উদ্ধারের লক্ষ্যে উক্ত জিডির কপি সংযুক্ত করে র‌্যাব-১০ বরাবর একটি হারানো অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চীনা নাগরিকের মোবাইলসহ উল্লেখিত মূল্যবান সামগ্রী উদ্ধারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ০৬/০৩/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৮.৩০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল *রাজধানীর ডেমরা থানধীন কোনাপাড়া এলাকায়* একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানার সাধারন ডায়েরি নং-৩৯১,তারিখ-০৪/০৩/২০২৫ মূলে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া *আইফোন ১৫ প্রো ম্যাক্স মোবাইল উদ্ধার* করে।

উদ্ধারকৃত মোবাইলটি চীনা নাগরিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host