বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটছে সরকার

প্রস্তাবিত বাজেটে ব্যাংকে এক লাখ টাকার উপরে আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেছেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছন ফিরবে (ব্যাক)। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে, সে সময় ব্যাংকের আমানতের উপর শুল্ক আগেরটা বহাল রাখা হতে পারে।

শনিবার রাজধানীর গুলশান-২ এর লেকশোর হোটেলে আয়োজিত বাজেটোত্তর এক আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথি এম এ মান্নান বলেন, এখনও ব্যাংকে আমানতের উপর ৫০০ টাকা আবগারি শুল্ক আরোপ আছে। প্রস্তাবিত বাজেটে এক লাখ টাকা পর্যন্ত শুল্ক জিরো শতাংশ করা হয়েছে। এক লাখ টাকার উপরে যাদের আমানত রয়েছে শুধু তাদের আমানতের উপর শুল্ক ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা জানি ব্যাংকে মোট আমানতকারীর আমানত ৮০ শতাংশই এক লাখ টাকার নিচে। এ হিসাবে তারা শুল্ক থেকে উল্টো রক্ষা পেত।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host