বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

আইজিপি কাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

আইজিপি কাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

আইজিপি কাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঢাকা জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব (অনূর্ধ্ব ১৯) কাবাডির ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সর্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।

মোট ১১ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টে পুরুষ বিভাগে ঢাকা জেলা ও মহিলা বিভাগে ফরিদপুর জেলা চ্যাম্পিয়ন হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম, কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ক্রীড়া ব্যক্তিত্ব জাকির আহমেদ,দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন,ও সাধারণ সম্পাদক হাজী রমজান আলী মেম্বার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host