সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ…মারুফ হোসেন সরদার

জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ…মারুফ হোসেন সরদার।  ।মোঃইমরান হোসেন ইমু।
সারা দেশের ন্যায় কেরানীগঞ্জের পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন।তবে মনোবল শক্ত করে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো.মারুফ হোসেন সরদার।বিপিএম পিপিএম।
আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ীতে পুলিশ সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।
কেরানীগঞ্জ করোনা ভাইরাসের একটি অতি ঝুকিপুর্ন এলাকা হিসেবে চিহ্নিত।কেরানীগঞ্জর দুই থানায় ২৯জন পুলিশ সদস্য আক্রান্ত ও একজন করোনা থেকে মুক্তি লাভ করে কাজে যোগদান করেছেন বলে জানান তিনি।দেশের এইমুহুর্তে মানুষের ত্রান সহায়তা করা ,লকডাউন নিশ্চিত করা ,এমনকি মৃত্যু 

মানুষের জানাজা কবর দেয়া কিংবা স্মশান ঘাট নিয়ে সৎকার করার কাজটাও পুলিশ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,সারা দেশে নয় শতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত।তাদের সবচেয়ে বেশী ঝুকি থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।আজ দেশের এই কঠিন মুহুর্তে ইতোমধ্যে পুলিশ সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ৬ পুলিশ সদস্য শহীদ হয়েছেন।আমি সেসব শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছি।এছাড়া যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সবাইকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার, রামানন্দ সরকার,মডেল থানা অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম,সোনাকান্দা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মাহমুদ আলম সহ অনেকে।

উল্লেখ্য গত ৩ মে যখন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের এএসআই গাজী বোরহান উদ্দিন করোনা থেকে মুক্তি লাভ করে কাজে যোগদান করেন ,তখন এলাকাবাসী তাকে ভালোবাসার করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host