রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা
মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
দোয়া অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী কাল
২৮ ফেব্রুয়ারি শনিবার।

এদিন উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুম্মা নবাব বাড়ী জামে মসজিদ ও নবাববাড়ী ঘাট মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মরহুম হাবিবুর রহমান হাবিব ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ন সম্পাদক, বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে দোয়া আয়োজন করা হয়। এতে মরহুমের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
পরে পরিবারের পক্ষ থেকে, মরহুমের আজিমপুরস্থ কবরস্থানে কবর জিয়ারত করা হয়।আগামী ২৮ শে ফেব্রুয়ারি শনিবার ১৩২নং লালবাগ রোডে খানকায়ে কুশায়ী দরবারে হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
এতে বন্ধুবান্ধব আত্নীয় স্বজনও শুভকাঙীদের উপস্থিত থাকার জন্য তার ছোটভাই সাংবাদিক মোস্তাক অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host