সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ রোববার।

এদিকে সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সমবেত হচ্ছেন। শীত উপেক্ষা করে তুরাগ তীরে এখন লাখো মুসল্লি। ইবাদাত বন্দেগির মধ্য দিয়ে সময় পার করছেন তারা। ফজর নামাজ শেষে চলছে আম বয়ান।

সকাল থেকেই ট্রেন, বাস ও পায়ে হেটে ইজতেমা প্রাঙ্গণের পাথে রয়েছেন মুসল্লিরা।

মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই এ আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। আখেরি মোনাজাতে ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন বলে আয়োজকদের ধারণা। তবে আখেরি মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।

গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব, শেষ হয় ১৪ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host