রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। নসরুল হামিদ বিপু

                                            -

শামীম আহম্মেদ ঃ
বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের সর্বাধুনিক সেবার মডেল হবে দ.কেরাণীগঞ্জ থানা। আমাদের দেশটাকে আমরাই সুন্দর করে সাজাতে চাই এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের সকলেই কিছুনা কিছু করার দায়িত্ব রয়েছে। সে দায়িত্ববোধ থেকেই আমরা দেশের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। আজ ১৯ এপ্রিল শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে একটি অত্যাধুনিক স্পীডবোট হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন থানা পুলিশের সেবার মান আরো আধুনিকায়ন ও যুগোপযোগি করে তোলার লক্ষে ইতিপূর্বে ৭টি পুলিশভ্যান দেয়া হয়েছে। খুব শিঘ্রই এখানে আরো তিনটি গাড়ি ও একটি স্পীডবোট দেয়া হবে। থানা পুলিশের নানা সমস্যা দুরীকরনের লক্ষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাকে ১০তলা ভবন করার প্রতিশ্রæতি দেন। একই সাথে কেরাণীগঞ্জ মডেল থানা ভবনকে ভেঙ্গে নতুন কওে ১০তলা ভবন করার কথাও বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এলাকার বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উন্নয়ণ পরিকল্পনার কথা তুলেধরে তিনি বলেন,দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম উপশহর কেরাণীগঞ্জ। যার ওপরদিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে ফিরবে। কাজেই কেরাণীগঞ্জকে আরো আধুনিকায়নে আমাদের নানা মুখী পরিকল্পনা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এবং কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা,দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো.শাহ জামান, ট্রাফিক ইন্সপেক্টও নুরুল ইসলাম মল্লিক প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host