শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কৃষকের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগের হামজা খান

কৃষকের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগের হামজা খান

করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিল জেলা ছাত্রলীগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানের নের্তৃত্বে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া গ্রামের ৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে নেতাকর্মীরা।

কৃষক ঝালু মিয়া জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার জন্য তিনি ছাত্রলীগের সহযোগিতা চান। এতে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাড়া দিয়ে তার নেতাকর্মীদের নিয়ে কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দেন। কৃষক মানিক বলেন, ‘জেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি দারুণ খুশি। সংকটের সময় তাদের এ সহায়তা আমার মনে থাকবে।’

হামজা খান বলেন, করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমাদের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন। ধান কাটায় ছাত্রলীগের ৮জন কর্মী অংশ নেয়। করোনার কারণে আমাদের এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341