রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

বুড়িগঙ্গায় নৌকাডুবি নিখোঁজ আরও ৪ লাশ উদ্ধার


শামীম আহম্মেদ ;
ঢাকার বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হলো।
উদ্ধারকৃতরা হলেন- ছয়মাসের শিশু জুনায়েদ, মিম(৬), মাহি (০৮), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০)। এছাড়া এ ঘটনায় শুক্রবার জামসেদা নামক(২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর আহসান মঞ্জিল জাদুঘর বরাবর বুড়িগঙ্গা নদী থেকে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত দুইদিনে ৫জনের মৃত্যুদেহ উদ্ধার করা হলেও এখ নপর্যন্ত নিখোজ রয়েছে শাহিদা নামের এক নারী। তার সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদরঘাটের আহসান মঞ্জিলের দক্ষিণ পাশের নদী থেকে একে একে ভাসমান অবস্থায় শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানাযায়,বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীর চর থেকে শরিয়তপুর য্ওায়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকা যোগে তারা সদরঘাট টার্মিনালে আসছিল একই পরিবারের ৭ সদস্য। তাদের লঞ্চে করে সরিয়তপুরে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের আসা পুরন হলোনা। রাত আনুমানিকসাড়ে ১০টার দিকে তাদের বহনকারি নৌকার সাথে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবেগেল নৌকায় থাকা সকল যাত্রীই নিখোজ থাকে। তাদের মধ্যে শাহজালাল নামের একজনকে তাৎক্ষনিক আহত অবস্থায় উদ্ধার করা হয়।এছাড়া বাকিরা নিখোজ থেকে যায়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি আ. রাজ্জাক জানান, নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে পিছন থেকে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় সাথে সাথে ছোট নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা একই পরিবারের ৭ জন নিখোজ হয়। তাদের মধ্যে শাহজালাল নামের একজনকে তাৎক্ষনিক আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং বাকিরা নিখোজ থেকেযায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হলেও শাহিদা নামের এক নারী এখন পর্যন্ত নিখোজ রয়েছে। তার সন্ধানে নৌ-পািলশ, বিআইডবিøউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host