বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছেন র্যাব-১০।
মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে ছয় ডাকাত দলের সদস্য কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ০১ সুইচ গিয়ার চাকু, বড় ছোরা ০২টি, চাইনিজ কুড়াল ০১ টি, ০৬ টি মোবাইল ফোন, ০৭ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০১টি সিএনজি উদ্ধার করা হয়।
শনিবার রাত ০৮.৪৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের ‘কে
জানান। এলিট ফোর্স র্যাব সর্বদা আইন শৃংখলা রক্ষা, জঙ্গী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পেশাদার অপরাধী, ডাকাত ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছে।
এ প্রেক্ষিতে সাধারণ মানুষজন প্রায় সময় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি দেশীও অস্ত্র দিয়ে ডাকাতি করে থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে অভিযোগ করে আসছে এর প্রেক্ষিতে র্যাব-১০,সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্প অনেকদিন ধরে ডাকাতদের উপর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য কেরানীগঞ্জ মডেল থানাধীন লায়ন মার্কেটের সামনে হইতে যাত্রী সেজে একজন ছেলে ও একজন মেয়ে অটোরিক্সা ভাড়া করিয়া আব্দল্লাহপুর রওনা করেন। উক্ত অটোরিক্সা চালক কে ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থামতে বলে।
থামা মাত্রই পূর্বে উৎপাতা থাকা ডাকাত দলের ৪/৫ জন সদস্য চালক‘কে ধারালো সুইচ গিয়ার, চাকু,ছোরা,চাইনিজ কুড়াল দিয়ে ভয় দেখিয়ে অটোরিক্সা ডাকাতি করে নিয়ে যায়। তখন চালকের চিৎকারে র্যাব এবং আশেপাশের লোকজন এর সহয়তায় ঘটনা স্থল হইতে ডাকাত মোঃ রানা (২৪) কে আটক করা হয়। রানার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মোঃ রানা (২৪), মোঃ সালাউদ্দিন (৩০), মোঃ ফারুক (৩০), মোঃ আঃ মান্নান (৫০), মোঃ হাবিল (২৪) ও মোঃ মনির হোসেন (৪২)। ঘটনার সাথে জড়িত আসামী সজিব, স্বপন, দিদার, রিপন ও মোছাঃ শাহীনুর পলাতক আছে।
আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।