বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ডাকাত দলের ছয় সদস্য গ্রেফতার করেছেন র‌্যাব-১০।

কেরানীগঞ্জে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছেন র‌্যাব-১০।

মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে ছয় ডাকাত দলের সদস্য কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ০১ সুইচ গিয়ার চাকু, বড় ছোরা ০২টি, চাইনিজ কুড়াল ০১ টি, ০৬ টি মোবাইল ফোন, ০৭ টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ০১টি সিএনজি উদ্ধার করা হয়।

শনিবার রাত ০৮.৪৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

রবিবার র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের ‘কে

জানান। এলিট ফোর্স র‌্যাব সর্বদা আইন শৃংখলা রক্ষা, জঙ্গী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পেশাদার অপরাধী, ডাকাত ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছে।

এ প্রেক্ষিতে সাধারণ মানুষজন প্রায় সময় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি দেশীও অস্ত্র দিয়ে ডাকাতি করে থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে অভিযোগ করে আসছে এর প্রেক্ষিতে র‌্যাব-১০,সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্প অনেকদিন ধরে ডাকাতদের উপর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য কেরানীগঞ্জ মডেল থানাধীন লায়ন মার্কেটের সামনে হইতে যাত্রী সেজে একজন ছেলে ও একজন মেয়ে অটোরিক্সা ভাড়া করিয়া আব্দল্লাহপুর রওনা করেন। উক্ত অটোরিক্সা চালক কে ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থামতে বলে।

থামা মাত্রই পূর্বে উৎপাতা থাকা ডাকাত দলের ৪/৫ জন সদস্য চালক‘কে ধারালো সুইচ গিয়ার, চাকু,ছোরা,চাইনিজ কুড়াল দিয়ে ভয় দেখিয়ে অটোরিক্সা ডাকাতি করে নিয়ে যায়। তখন চালকের চিৎকারে র‌্যাব এবং আশেপাশের লোকজন এর সহয়তায় ঘটনা স্থল হইতে ডাকাত মোঃ রানা (২৪) কে আটক করা হয়। রানার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মোঃ রানা (২৪), মোঃ সালাউদ্দিন (৩০), মোঃ ফারুক (৩০), মোঃ আঃ মান্নান (৫০), মোঃ হাবিল (২৪) ও মোঃ মনির হোসেন (৪২)। ঘটনার সাথে জড়িত আসামী সজিব, স্বপন, দিদার, রিপন ও মোছাঃ শাহীনুর পলাতক আছে।

আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host