মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার করেন র‌্যাব-১০ সিপিসি ২,

কেরানীগঞ্জে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার করেন র‌্যাব-১০ সিপিসি ২,

 

মোঃ ইমরান হোসেন ইমু। কেরানীগঞ্জ ঢাকা

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত ও ছিনতাই চক্রের ৬ সদস্যদের গ্রেফতার করেন র‌্যাব-১০,ও সি পি সি ২,গতকাল রোববার ২০ সেপ্টেম্বর দিবাগত সন্ধ্যায় কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার ডি এডি আমিনুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শাহিন (২৮), ২। মোঃ বাবু (৩০) ৩। মোঃ রুবেল, ৪। মোঃ রাহুল (২৪), ৫। মোঃ কাউছার, ৬। মোঃ রাসেল (২৪)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি চায়নিজ কুঠার, ০৩টি চাকু,০২ টি লোহার রড,০২টি মোবাইল ফোন ও নগদ-৪২০/- টাকা জব্দ করা হয়েছে।

কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ জানান- আসামীরা দীর্ঘ দিন যাবত পুরাতন ঢাকা সহ নয়া বাজার ব্রিজ থেকে কেরানীগঞ্জের কদমতলী ও ঝিলমিল আবাসন প্রকল্পের আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host