
কেরানীগঞ্জে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার করেন র্যাব-১০ সিপিসি ২,
মোঃ ইমরান হোসেন ইমু। কেরানীগঞ্জ ঢাকা
কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত ও ছিনতাই চক্রের ৬ সদস্যদের গ্রেফতার করেন র্যাব-১০,ও সি পি সি ২,গতকাল রোববার ২০ সেপ্টেম্বর দিবাগত সন্ধ্যায় কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার ডি এডি আমিনুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শাহিন (২৮), ২। মোঃ বাবু (৩০) ৩। মোঃ রুবেল, ৪। মোঃ রাহুল (২৪), ৫। মোঃ কাউছার, ৬। মোঃ রাসেল (২৪)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি চায়নিজ কুঠার, ০৩টি চাকু,০২ টি লোহার রড,০২টি মোবাইল ফোন ও নগদ-৪২০/- টাকা জব্দ করা হয়েছে।
কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ জানান- আসামীরা দীর্ঘ দিন যাবত পুরাতন ঢাকা সহ নয়া বাজার ব্রিজ থেকে কেরানীগঞ্জের কদমতলী ও ঝিলমিল আবাসন প্রকল্পের আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় একটি ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়। 
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com