বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছেন র‌্যাব-১০, সিপিসি-২,

কেরানীগঞ্জে ইয়াবাসহ এক যুবককে আটক করেছেন র‌্যাব-১০, সিপিসি-২,

 

মোঃ ইমরান হোসেন ইমু,কেরাণীগঞ্জ সংবাদদাতা।

 

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। সিপিসি-২, র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এই অভিযান করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ১১.৪০ মিনিটে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন, ০১টি ডিজিটাল ওয়াচ এবং নগদ দুইশত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি – ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া খালপাড় এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. সবুজ (২০)। র‌্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে  জানান। সাংবাদিকদের

আসামী মো. সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী তিনি দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host